প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

বিদ্যালয়ের ইতিহাস
অত্র এলাকার বিদ্যোৎসাহী , সমাজসেবী ও গন্যমান্য ব্যক্তিবর্গ নারী শিক্ষার প্রয়োজন অনুধাবন করে ১৯৬৭ সালে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় , শুরু থেকে তৃতীয় শ্রেণি থেকে পাঠদান করা হতো। ১৯৭২ইং সালে অত্র এলাকার দানশীল ব্যক্তিত্ব বাবু জিতেন্দ্র লাল শিকদার ০.২৬ একর জমি দান করেন এবং ০৪ কক্ষ বিশিষ্ট একটি গোলপাতার গৃহ নির্মান করেন। পরবর্তীতে অত্র এলাকার শিক্ষানুরাগী বীর মুক্তি যোদ্ধা জনাব শিকদার আ: বারি বিদ্যালয়ের প্রয়োজনে এওয়াজ মুলে ০.৫৭ একর জমি এওয়াজ দেন। যাহা অখন্ড জমি হিসেবে ০.৮৩ একর জমি বর্তমান আছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামঃ বাবু জিতেন্দ্র লাল শিকদার। প্রতিষ্ঠাতা সভাপতিঃ জনাব খোন্দকার শফিউদ্দিন। প্রতিষ্ঠাকালীন সেক্রেটারীঃ জনাব সরদার একরাম উদ্দিন। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকঃ বাবু সমীর কান্তি দাস। নিম্ন মাধ্যমিক হিসেবে বিদ্যালয়টি প্রথম স্বীকৃতি পায় ০১/০১/১৯৭৩ইং। বিদ্যালয়টি মাধ্যমিক হিসেবে স্বীকৃতি পায় ০১/০১/১৯৮২ইং। বিদ্যালয়টি প্রথম এমপিও ভূক্ত হয় ০১/০৯/১৯৮৫ইং। প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯৮৪ সালে। শুরু থেকেই বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক। ২০২৫ইং সাল পর্যন্ত পাবলিক পরীক্ষায় ০৬ বার শতভাগ পাশ করেছে। জাতীয় শিক্ষাসপ্তাহ-২০২৩-এ বাগেরহাট সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। লেখাপড়ার পাশাপাশি সহ:শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি অত্র এলাকার গর্ব।

সভাপতির বাণী

image-not-found

পড়! তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন (সূরা-আল্লাক্ব :১)। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষাব্যবস্থাকে বেগবান ও আধুনিকায়ন করতে মাল্টিমিডিয়া ক্লাসসহ বিভিন্ন স্তরে তথ্য-প্রযুক্তি যে অবদান রাখছে তার জন্য বর্তমান সরকার সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করতে ১৯৬৭ইং সাল থেকে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এটি ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা, শৃঙ্খলা , দেশপ্রেম ও মানবিকতা শেখার একটি কেন্দ্র। পরীক্ষায় ভালো ফলাফলের সাথে সাথে নৈতিক ও সামাজিকভাবে যোগ্য ও সুনাগরিক হিসাবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। আধুনিক প্রযুক্তি , সৃজনশীল পাঠদান ও সহ:শিক্ষা কর্যক্রমের সমন্বয়ে আমরা একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ফলাফল দৃশ্যমান হওয়ায় এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। একজন শিক্ষার্থীর সফলতা শুধু বিদ্যালয়ের উপর নির্ভর করে না- এতে শিক্ষক , অভিভাবক ও সমাজের সক্রিয় সহযোগীতা প্রয়োজন। তাই আমি সবার প্রতি আহবান জানাই। আমাদের এই শিক্ষার যাত্রায় সকলে সক্রিয় অংশগ্রহণ করুন। এই ওয়েব সাইটটি আমাদের স্কুলের তথ্য, কার্যক্রম এবং সাফল্যগুলো সহজে জানার একটি মাধ্যম হিসেবে কাজ করবে। আমি আশা করি এটি সকলের উপকারে আসবে।
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। তিনি যেন আমাদের সৎ . দেশপ্রেমি ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
ধন্যবাদন্তে
সভাপতি
কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়

প্রধান শিক্ষকের বাণী

image-not-found

প্রধান শিক্ষক
সেখ নজরুল ইসলাম
কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করতে ১৯৬৭ইং সাল থেকে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এটি ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা, শৃঙ্খলা , দেশপ্রেম ও মানবিকতা শেখার একটি কেন্দ্র। পরীক্ষায় ভালো ফলাফলের সাথে সাথে নৈতিক ও সামাজিকভাবে যোগ্য ও সুনাগরিক হিসাবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। আধুনিক প্রযুক্তি , সৃজনশীল পাঠদান ও সহ:শিক্ষা কর্যক্রমের সমন্বয়ে আমরা একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ফলাফল দৃশ্যমান হওয়ায় এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। একজন শিক্ষার্থীর সফলতা শুধু বিদ্যালয়ের উপর নির্ভর করে না- এতে শিক্ষক , অভিভাবক ও সমাজের সক্রিয় সহযোগীতা প্রয়োজন। তাই আমি সবার প্রতি আহবান জানাই। আমাদের এই শিক্ষার যাত্রায় সকলে সক্রিয় অংশগ্রহণ করুন। এই ওয়েব সাইটটি আমাদের স্কুলের তথ্য, কার্যক্রম এবং সাফল্যগুলো সহজে জানার একটি মাধ্যম হিসেবে কাজ করবে। আমি আশা করি এটি সকলের উপকারে আসবে।
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। তিনি যেন আমাদের সৎ . দেশপ্রেমি ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
ধন্যবাদন্তে
সেখ নজরুল ইসলাম
প্রধান শিক্ষক
কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়